২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেলবোর্নে আওয়ামী লীগের বিজয় উৎসব

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় ও শেখ হাসিনা চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার বিজয়কে উৎযাপন করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2019, 12:16 AM

Updated : 08 Apr 2022, 03:45 PM

রোববার মেলবোর্নের কোবার্গ লেক রিজার্ভ-এ একটি বিশেষ বিজয় উৎযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

বিজয় উৎযাপন অনুষ্ঠানে বক্তব্য দেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের নেতারা। তারা হলেন- আলী আহমেদ বাবলু,গোলাম সারোয়ার, এহতেশামুল পিকলু, কাইয়ুম মোল্লা, অনুপ কুমার মণ্ডল ও ওবায়েদ মনি অন্যতম।

অনুষ্ঠান আয়োজনে ছিলেন আসীক রহমান ও মনিরুল ইসলাম।

বক্তারা আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য ভোটারদের অভিনন্দন জানান। আওয়ামী লীগের এই নিরঙ্কুশ বিজয়কে তারা মুক্তিযুদ্ধের চেতনার বিজয় হিসেবে অভিহিত করেন।

বক্তারা চতুর্থবারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

পরে মেলবোর্নে আওয়ামী লীগের কাজ আরও বেগবান করতে তাসলিমা আহমেদ লিমা ও শর্মিলী সারোয়ারকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে মেলর্বোন মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!