ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস
৪৭তম সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় মঙ্গলবার দূতাবাস ভবনের বঙ্গবন্ধু মিলনায়তনে দিনটি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ও ব্রিগেডিয়ার জেনারেল মইনুল হাসান।
এতে অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ডেপুটি চিফ মেজর জেনারেল এ সি রোপার ও ন্যাশনাল গার্ড ব্যুরোর ভাইস চেয়ার ডেনিয়েল আর হক্যানসন।
তিনি আরও বলেন, “বিশেষ করে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে দিয়ে বাংলাদেশ যে মানবতা দেখিয়েছে তার জন্য গোটা দেশের মানুষই ধন্যবাদ পাবার যোগ্য। মানবতার ক্ষেত্রে এ এক অসাধারণ ঘটনা।”
রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেন, “বাংলাদেশ সব সময় তার সশস্ত্র বাহিনীর অবদানের জন্য গৌরব করে। স্বাধীনতাযুদ্ধে তাদের আত্মত্যাগ ও পাক হায়েনাদের পর্যুদস্ত করতে সীমিত সাজ-সরঞ্জাম নিয়ে যে সাহসী ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।”
