আসন্ন নির্বাচন নিয়ে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা সভা করেছে আওয়ামী লীগ সুইজারল্যান্ড শাখা।
স্থানীয় সময় রোববার দেশটির লুজান শহরে এ সভা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সংগঠনটি।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি তাজুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে জেল হত্যা দিবসের জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
নির্বাচন উপলক্ষে ইউরোপিয়ান আওয়ামী লীগের সঙ্গে সুইজারল্যান্ড আওয়ামী লীগ কাজ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক যার যার পক্ষে সম্ভব দেশে গিয়ে অথবা প্রবাস থেকে যার যার অঞ্চলের প্রার্থীদের জন্য সর্বাত্মক কাজ করতে একমত হন সবাই।
সভায় আসন্ন বিজয় দিবস উদযাপন, সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে সদস্য সংগ্রহ নিয়ে আলোচনা করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
