লুইজিয়ানায় বাংলাদেশি চিকিৎসক সংগঠনের সম্মেলন
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন ‘বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা’ এর ষষ্ঠ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার দেশটির লুইজিয়ানা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এ সম্মেলনে চিকিৎসকরা স্বাস্থ্যবিষয়ক কর্মশালায় অংশ নেন।
এতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ কোম্পানির স্টল ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন হৃদি, গান শোনান শিল্পী তপন চৌধুরী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
