২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা করেছে ধানসিড়ি বিএনপি কাতার কেন্দ্রীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আবু তারেক, কাতার থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2018, 09:46 AM

Updated : 08 Apr 2022, 07:01 PM

বৃহস্পতিবার দোহার শালিমার হোটেলে এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক শহিদুল হক।

ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিপু। 

এছাড়া সভায় বক্তব্য দেন ধানসিড়ি বিএনপির সদস্য সচিব শরিফুল হক সাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পেয়ার মোহাম্মদ, মকবুল হোসেন, শ্রমিক দলের সভাপতি ছালেহ আহমেদ খোকন ও সাবেক উপদেষ্টা সালাহ উদ্দীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লোকমান আহমেদ, আলিম উদ্দীন, নুরুজ্জামান, আবু তাহের মিয়াজী, ইসমাইল মনসুর, জামির আহমেদ মীর, আবুল কাশেম ভূইয়া, সেলিম রানা, জাহাঙ্গীর আলম ভূইয়া, কামাল আহমেদ, মোহাম্মদ আলী, সবুজ মিয়া, রাশেদ উল্লাহ, মোকারম আলী চৌধুরী, আনোয়ার হোসেন, আবুল হাসান, বাবুল গাজী, সোলেমান আহমেদ, মহিউদ্দীন কাজল, আমিনুর রহমান, রুবেল হোসেন, রুহেল মাহমুদ, বাবুল খান, আবু জাফর মিলন, শরিফ উদ্দীন আহমেদ, কাজী আলমগীরসহ আরও অনেকে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!