প্যারিসে বাংলাদেশিদের চড়ুইভাতি
বাঙালি ঐতিহ্যের নানা আয়োজনের মধ্য দিয়ে চড়ুইভাতি করেছেন ফ্রান্সের প্যারিসে বসবাসরত বাংলাদেশিরা।
স্থানীয় সময় রোববার প্যারিসের লা কর্নব পার্কে দিনব্যাপী এ আয়োজন করে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘প্যারিস বাংলা প্রেস ক্লাব’।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবুর উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এনায়েত হোসেন সোহেল।
বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ সমিতি ফ্রান্সের সভাপতি মামুন মিয়া, উপদেষ্টা আব্দুল খালিক, ইপিবিএ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এইচএম হায়দার, সহ সভাপতি আশরাফুর ইসলাম, ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এমএ তাহের, বরিশাল বিভাগ সমিতি ফ্রান্সের সভাপতি মোতালেব খান, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু, গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্সের সভাপতি লিয়াকত আলী মেম্বার, সহ সভাপতি সেলিম উদ্দিন, স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন ও কুলাউড়া সমিতি ফ্রান্সের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো- শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, বালিশ খেলা ও মোরগ লড়াই।
এছাড়া হ্যাপির উপস্থাপনায় গান শোনান মুন্নি, মৌরি, ইমতিয়াজ ও শাহেদ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
