পর্তুগালে আন্তঃসাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ
পর্তুগাল সরকার ও ইউরোপিয় ইউনিয়ন আয়োজিত একটি আন্তঃসাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা।
সোমবার পোর্তোর বাতায়ালার হোটেল মুভের স্কয়ারে দিনব্যাপি এ অনুষ্ঠানে প্রায় ২০ দেশের প্রবাসীরা অংশ নিয়েছেন। ‘এসপাচো টিসিসি ওর’ উদ্যোগে এ আয়োজনের সহযোগিতায় ছিলো পোর্তো সিটি কার্পোরেশন।
তারপর ব্রাজিল, কলম্বিয়া, কাবু ভের্দি, জাপান, এঙ্গোলা, রাশিয়া, বাংলাদেশ, ইউক্রেন, মোজাম্বিক, সেনেগালসহ প্রায় বিশটি দেশ তাদের নিজ নিজ সংস্কৃতি-কৃষ্ঠি, গান, নাচ, কবিতা আবৃত্তি ও ঐতিহ্য তুলে ধরে।
অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন ‘বাংলাদেশ কমিউনিটি অব পোর্তুর’ সভাপতি শাহ আলম কাজল।
অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সহযোগিতায় ছিলেন এর প্রধান উপদেষ্টা মোশাররফ হোসেন কিরন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, তৌহিদুল ইসলাম, মোহাব্বত আলম টিপু, কামাল হোসেন ও বেলাল হোসেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
