সিলেটে প্রবাসী আ.লীগ নেতা হত্যার ঘটনায় কুয়েতে প্রতিবাদ
সিলেটে এক প্রবাসী আওয়ামী লীগ নেতাকে ছুরি মেরে খুন করার ঘটনায় প্রতিবাদ সভা করেছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।
নিহত এস এম আব্দুল আহাদ ছিলেন আওয়ামী লীগের কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক এবং ‘সিলেট বিভাগীয় লেখক ফোরাম’ কুয়েত শাখার সাধারণ সম্পাদক। মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর মেদিনী মহলের নূর মিয়ার ছেলে তিনি।
এ ঘটনায় শনিবার কুয়েত সিটির এক হোটেলে প্রতিবাদ সভা করেছে কুয়েত আওয়ামী লীগ ও পরদিন রোববার দেশটির বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে মানববন্ধন করেছে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।
রাষ্ট্রদূত বলেন, “আহাদ একজন ভালো সংগঠক, সাংবাদিক ও কলমসৈনিক ছিলেন। তার বিয়োগে নিশ্চয়ই আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।”
আরও খবর.
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
