২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে ‘বিজয় দিবস ওপেন এয়ার কনসার্ট’

মহান বিজয় দিবসকে সামনে রেখে ‘ওপেন এয়ার কনসার্ট’ এর আয়োজন করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2018, 05:07 PM

Updated : 11 Oct 2022, 12:35 PM

আগামী ২২ ডিসেম্বর সিডনির বেলমোর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ কনসার্টের আয়োজক প্রবাসী সংগঠন ‘গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট’।

এ উপলক্ষে স্থানীয় সময় রোববার দুপুরে সিডনির একটি রেঁস্তোরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনটি।

এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজক সংগঠনের কর্মকর্তা এনামুল হক, ফয়সাল আজাদ, মিরাজ হোসেন ও মাশরুল ইসলাম।

তারা জানান, দিনব্যাপী এ অনুষ্ঠানে গান গাইবে ব্যান্ড দল সোলস, ওয়ারফেইজ ও ঐশী। অংশ নেবেন অভিনেতা জামিল আহমেদ, আবু হেনা রনি ও রাফসান।

কনসার্টে আরও থাকছে বাংলার ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প দ্রব্য ও গার্মেন্টস সামগ্রীর স্টল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!