কুয়ালালামপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্মরণে সভা
কুয়ালালামপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা স্মরণে আলোচনা সভা করেছে মালয়েশিয়া শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি হোটেলে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ মালয়েশিয়া শাখার সহ সভাপতি তারেকুল আলম চৌধুরী অভি ও সঞ্চালনা করেন ছাত্রলীগ মালয়েশিয়া শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রায়হান কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবলীগ মালয়েশিয়া শাখার যুগ্ম আহ্বায়ক মানসুর আল বাশার সোহেল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সরাইল উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম সোহেল ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রলীগ মালয়েশিয়া শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক রাসেল শিকদার।
এছাড়াও বক্তব্য দেন আওয়ামী যুবলীগ মালয়েশিয়া শাখার নেতা সেলিম সর্দার, আকুব্বার মাহমুদ, সেলাঙ্গর শাখা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান, আরাফাত হোসেন আলিম, কুয়ালালামপুর শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আনিসুর রহমান রিপন, এমএইচ জুয়েল, রোহান আহমেদ শামিম, মোহাম্মাদ ইলিয়াস, ওয়াসিক জাওয়াদ, সালমান খান ও বায়েজিদ আহমেদ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
