রিয়াদে বিদ্যুতায়িত হয়ে বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের রিয়াদে বিদ্যুতায়িত হয়ে এক বাংলাদেশি মারা গেছেন।
নিহতের নাম মোহাম্মাদ সৌরভ (২৭)। তিনি মাদারীপুরের পাচখোলা গ্রামের বজলু হাওলাদারের ছেলে।
স্থানীয় সময় শনিবার বিকেলে রিয়াদের পুরাতন সানাইয়া একালায় একটি লোহা কারখানায় কাজ করার সময় সৌরভ বিদ্যুতায়িত হন বলে তার সহকর্মীরা জানান।
তাকে স্থানীয় নুর মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রবাসীরা জানান, এক বছর আগে ফ্রি ভিসায় রিয়াদে এসেছিলেন সৌরভ।
তার লাশ বর্তমানে রিয়াদের সিমুচি হাসপাতালের হিমাগারে আছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
