২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় প্রবাসীদের সংগঠন ‘কানেক্ট বাংলাদেশের’ সভা

ঢাকায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘কানেক্ট বাংলাদেশ’এর মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2018, 03:25 PM

Updated : 19 Aug 2022, 02:19 PM

শুক্রবার বিকেলে রাজধানীর ৩৩ তোপখানার একটি রেস্টুরেন্টে এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক যুক্তরাষ্ট্র প্রবাসী লুত্ফা হাসীন রোজী।

তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের অধিকার আদায়ে ‘কানেক্ট বাংলাদেশ’ অঙ্গীকারাবদ্ধ। প্রবাসীদের ভোটাধিকার, বিমান বন্দরে হয়রানি বন্ধ, প্রবাসে কেউ মারা গেলে দেশে মৃতদেহ হস্তান্তর, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের বিনিয়োগে উৎসাহিত করাসহ নানা কাজে এ সংগঠনের নেতারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছেন।”

সভায় বিভিন্ন দেশের কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন জার্মান প্রবাসী মো. ফজলুর রহমান, কানাডা প্রবাসী মোহাম্মদ ইলিয়াছ মিয়া ও নাজমা কাওছার, সুইজারল্যান্ড প্রবাসী কাজী আসাদুজ্জামান, যুক্তরাজ্য প্রবাসী নুরুল আমি, ইতালি প্রবাসী আখি সীমা কাওসার, যুক্তরাজ্য প্রবাসী এনাম খান ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মালয়েশিয়া প্রতিনিধি রফিক আহমদ খান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের বাংলাদেশ ও কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর নূর দুলাল, সদস্যদের মধ্যে এম. এনামুল হক, মো. আব্দুল হান্নান চৌধুরী, মাসুদুর রহমান, নিশাত মাহমুদ, গণমাধ্যমকর্মীদের মধ্যে টিভি উপস্থাপক ও আবৃত্তিকার মামুন ইমতিয়াজ, দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি আবু কাওসার, ‘এনআরবি নিউজ’ সম্পাদক ওমর আলী, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস’ পত্রিকার প্রধান সম্পাদক এম. হেলাল এবং ‘পাক্ষিক প্রবাস মেলা’ পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদ রাজু।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!