২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে প্রবাসী সংবাদকর্মীদের আলোচনা সভা

প্রবাসীদের কল্যাণে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে জানাতে সংবাদকর্মীদের নিয়ে আলোচনা সভা করেছে কুয়েত প্রবাসী সাংবাদিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আ হ জুবেদ, কুয়েত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2018, 03:55 PM

Updated : 19 Aug 2022, 02:15 PM

স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী কুয়েত সিটির এক হোটেলে এ আয়োজন করে ‘বাংলাদেশ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুয়েত’।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ও কুয়েতে বাংলাটিভির প্রতিনিধি আ হ জুবেদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কুয়েতে এনটিভির প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন।

উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, সহ সভাপতি শেখ এহসানুল হক খোকন, সহ সভাপতি শরিফ মোহাম্মদ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আল আমিন রানা, নাসের উদ্দিন খোকন, ইমরান সিকদার ও মোহাম্মদ সেলিম হাওলাদার।

আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও কুয়েতে মাইটিভির প্রতিনিধি আল আমিন রানার দেশে যাওয়া উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হয়।

পরে ‘আজকের সূর্যোদয়’ পত্রিকার কুয়েত ব্যুরো প্রধান মোহাম্মদ ইয়াকুবের সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!