২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র প্রবাসীদের ঈদ আড্ডায় থাকছেন সাকিব

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসীদের ঈদ আড্ডার আয়োজনে থাকছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2018, 11:50 AM

Updated : 11 Oct 2022, 12:25 PM

১৭ জুন রোববার জ্যাকসন হাইটে বেলাজিনো পার্টি হলে সন্ধ্যায় এ আয়োজন করেছে ‘শো-টাইম মিউজিক’।

সাবিকের সাথে আড্ডা ছাড়াও থাকবে ডিনার, ফটোসেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে গান গাইবেন কৃষ্ণা তিথি ও নূসরাত সোনিয়াসহ স্থানীয় শিল্পীরা।

এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় পালকি পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে শো টাইম মিউজিক।

প্রতিষ্ঠানটির কর্ণধার আলমগীর খান আলম বলেন, “অনুষ্ঠানটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য। এটি করা হয়েছে সকলের স্বার্থে।”

সংবাদ সম্মেলনে আরও ছিলেন অনুষ্ঠানে সহযোগিতাকারী রায়হান জামান, এনাম, লুৎফর রহমান বিনু, মেহদী হাসান, আব্দুল কাদের চৌধুরী শাহীন, হাসান জিলানী ও মোহাম্মদ শাহনেওয়াজ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!