২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জার্সিতে প্রার্থী বাছাই নির্বাচনে বাংলাদেশিদের জয়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রাথমিক নির্বাচনে আটলান্টিক সিটিতে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2018, 04:42 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে এ জয়ে তারা ডেমোক্রেটিক পার্টির ‘কমিটি পারসন’ পদ পেলেন।

এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ৬ জন। এরা হলেন চেমন আরা, শিরিন এ চৌধুরী, রুমানা আকতার, মো. ফারুক হোসাইন, আবদুর রহমান, ইমতিয়াজ হোসাইন।

গোপন ব্যালটের নির্বাচনে সৈয়দ মো. কাউসার, জান্নাতুন নাঈম, আফরোজা পারভীন ও ধীমান পাল তাদের প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ‘কমিটি পারসন’ পদে জয়ী হন।  সৈয়দ মো. কাউসার তার  প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে চতুর্থবারের মতো ‘কমিটি পারসন’ নির্বাচিত হলেন।  আবদুর রহমান ও ধীমান পাল প্রথমবারের মতো ‘কমিটি পারসন’ নির্বাচিত হয়েছেন।                                                                                      

এদিকে প্রাইমারি নির্বাচনে বাংলাদেশিদের এ বিজয় প্রবাসী কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে।

প্রবাসীরা জানান, ‘ক্যাসিনো সিটি’ হিসেবে পরিচিত এ আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশিরা দীর্ঘদিন থেকেই ডেমোক্রেটিক পার্টির সঙ্গে কাজ করছেন। সে প্রক্রিয়াতেই তারা পার্টির মূল নেতৃত্বে এগুচ্ছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!