২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ইফতার বিতরণ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার বিতরণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2018, 03:03 PM

Updated : 11 Oct 2022, 12:22 PM

বুধবার নিউ ইয়র্কের ৭৩ স্ট্রিটে খাবার বাড়ি রেস্টুরেন্টের আঙ্গিনায় এ আয়োজন করে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’।

জিয়ার মৃত্যুবার্ষিকীর এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মাওলানা মমিনুল ইসলামের নেতৃত্বে।

এর আগে স্বাগত বক্তব্য দেন আয়োজকদের অন্যতম আবুল কাশেম। অনানুষ্ঠানিক এ আয়োজনে সভাপতিত্ব করেন মীর নিজামুল হক। ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র নেতাদের অন্যতম মোহাম্মদ আলম নমীও ছিলেন অনুষ্ঠানে।

কর্মসূচিতে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন গিয়াস আহমেদ, শরাফত হোসেন বাবু, জসীম ভূইয়া, এম এ বাতিন, আবু তাহের, মোশারফ হোসেন সবুজ, গিয়াসউদ্দিন, মাকসুদ এইচ চৌধুরী, সাঈদুর রহমান সাঈদ, জাকির এইচ চৌধুরী, আবু সাঈদ আহমদ, হাবিবুর রহমান সেলিম রেজা, মনির চৌধুরী, খলকুর রহমান, মনিরুল ইসলাম ও মো. রহমান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!