২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে মাহবুব আলী বুলুর স্মরণ সভা

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির প্রেসিডেন্ট প্রয়াত মাহবুব আলী বুলুর স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2018, 12:39 PM

Updated : 11 Oct 2022, 12:22 PM

রোববার জ্যামাইকার স্মার্ট একাডেমিতে উত্তর আমেরিকায় ‘বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতি’র প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলী বুলুর স্মরণে এ সভার আয়োজন করা হয়।

বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতি আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল আলম। পরিচালনা করেন কণ্ঠশিল্পী ও অভিনেতা মোহর খান।

সভায় মাহবুব আলী বুলুর জীবনের স্মৃতিচারণ করেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি হামিদুজ্জামান, ব্যবসায়ী আব্দুর রশিদ মানিক, শিশু সাহিত্যিক হাসানুর রহমান, কবি শামস আল মমিন, কবি এবিএম সালেহ উদ্দীন, রংপুর জেলা অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি প্রকৌশলী মিজানুল হাসান ও বাংলাদেশ বিমানের সাবেক ইঞ্জিনিয়ার নাজমুল হাবুল।

এছাড়া স্মৃতিচারণ করেন জাপা যুক্তরাষ্ট্র শাখার নতুন সভাপতি আব্দুর রহমান, সাবেক জাতীয় দলের ফুটবলার আকতারুজ্জামন জুয়েল, গোবিন্দ্গঞ্জ জেলা সমিতির সভাপতি শাহ নওরোজ, বুলুর সহকর্মী মোশফিকুর রহমান বাবু, বুলুর জ্যেষ্ঠ ছেলে ও নীলফামারী জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি আকতারুজ্জামান রাজা ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক নূর ইসলাম বর্ষন।

স্মৃতি চারন পর্ব শেষে দোয়া মাহফিলের আগে অনুষ্ঠানে হামদ ও নাদ পরিবেশন করেন কণ্ঠশিল্পী শাহনাজ বেগম।

অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন আব্দুল মন্ডল, রাশিদা বেগম, শারমিন সহিদ, শাহনুর রশিদ, আলভি রশিদ, এম রেজা, ওনায়জ খাতুন, হোসনে আরা বেগম, রওশন বেগম, মো.মাহবুব জামিল দুলু, আজমাই তৈয়ব, মো.নজিবুল্লাহ, কামনা হাসান, কাকলী রহমান, জয়নুল হক, তামান্না হাসিনা, বকুল বেগম, রিনা, এম. হাওলাদার, তীব্র রহমান ও ম. আনোয়ার খন্দকার।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!