২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার পর্তুগালের ইফতার

বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার পর্তুগালের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি মোহাম্মদ, পর্তুগাল থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2018, 11:26 AM

Updated : 11 Oct 2022, 12:22 PM

বুধবার লিসবনের রাধুনী রেস্টুরেন্টে এ আয়োজনে সভাপতিত্ব করেন তাহের আহমদ চৌধুরী।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনটির কার্যকরী পরিষদের সদস্য মিজানুর রহমান খান ও রাসেল আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব হাসান আব্দুল্লাহ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল বাসার বাদশাহ, শাহিন আহমদ, সহ-সভাপতি হাবিবুর রহমান, ইকবাল ভুইয়া, কার্যকরী পরিষদের সদস্য সায়মন সম্রাট, আজমত উল্লাহ খান, জিল্লুর রহমান, রাজিব আল মামুন, মহিউদ্দিন সুমন, আবু তাহের সুমন, শোহেব চৌধুরী, হুমায়ন কবির জাহাঙ্গীর, শাহাদাৎ হোসেন, লিটন আলম, বাবুল সরকার, মিজানুর রহমান, মো.আলো ও নজরুল সুমন।

এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী, উপদেষ্টা আবুল বাসার বাদশাহ, কার্যকরী পরিষদের সদস্য সায়মন সম্রাট।

রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী প্রবাসের বুকে বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার পর্তুগালের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের এবং পর্তুগালে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য বাংলা ও আরবী শিক্ষার স্কুল গঠনের জন্য প্রশংসা করেন। সেই সাথে দূতাবাসের পক্ষ থেকে সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেন।

সব শেষ রমজানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন মাতৃম মনিজ জামে মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম মোল্লা। বয়ান শেষে বিশেষ মোনাজাত করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!