পর্তুগালে হবিগঞ্জ অ্যাসোসিয়েশনের ইফতার
পর্তুগালে হবিগঞ্জ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মুকিতুর রহমান চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য দেওয়ান তানভীর গাজীর পরিচালনায় সভার শুরুতে কোরান পাঠ করেন সংগঠনের সদস্য মো. ফেরদাউস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ অ্যাসোসিয়েশন পর্তুগালের প্রধান উপদেষ্টা অলিউর রহমান চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জহিরুল আলম জসিম, সোহেব মিয়া, মাহবুব আলম, নজরুল ইসলাম সিকদার, মো.শাহজাহান, মহিন উদ্দিন, আবু তাহের, ইউছুপ তালুকদার, মো.রাসেল, মো.রায়হান, সম্রাট, পনির আজমল, মিজানুর রহমান মোল্লা, হবিগঞ্জ অ্যাসোসিয়েশনের জিএস শিবলী, কাসেম আজাদ, জাহিদুল হক, মাহফুজুর রহমান, মো.আলমগীর, নূরুল আমীন, শাইকুল ইসলাম জুবায়ের, পবন সুত্রধর, স্বপন ও কাউসার।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী, সংগঠনের প্রধান উপদেষ্টা অলিউর রহমান চৌধুরী ও জহিরুল আলম জসিম। মো.হাসানের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
