কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসে বর্ষবরণ
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসে বর্ষবরণ করেছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা।
স্থানীয় সময় শনিবার বিকালে বাল্টিক সাগেরের তীরঘেষা বাংলাদেশ দূতাবাস কোপেনহেগেনের সবুজ চত্বরে এ উপলক্ষে পিঠা উৎসব ও সাংস্কৃতিক পরিবেশনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শেখ ফাতেমা ওয়ারার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত ও তার স্ত্রী রুবি পারভীন।
রাষ্ট্রদূত মুহিত বলেন, “দূতাবাসের এবারের উদযাপন বিশেষভাবে আনন্দদায়ক কারণ তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাকাশে বঙ্গবন্ধু ১ উপগ্রহ উৎক্ষেপণের সঙ্গে মিলে গেছে।”
বর্ষবরণ উপলক্ষে চিত্রশিল্পী সঞ্চারী হালদারের অলঙ্করণ ও সুরভীর সহযোগিতায় পুরো দূতাবাসকে বাঙালি সাংস্কৃতির আদলে সাজানো হয়।
অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন অরণ্য, লীয়া, অপূর্বা, অহনা, টিনা, তুবা ও রাষ্ট্রদূত মুহিত।
গান শোনান নুসরাত, অর্নব, তুলি ও শোয়েব সাঈদ। ডেনমার্কের গায়ক জিম অ্যাকোস্টিক গিটার হাতে দর্শকদের মাতান তার গানে।
দূতালয় প্রধান শাকিল শাহরিয়ার অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
