নিউ ইয়র্কে প্রবাসী পত্রিকা সম্পাদকদের মতবিনিময়
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলাভাষী ৯টি সংবাদপত্রের প্রকাশক ও সম্পাদকদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসের বেলোজিনো ব্যাঙ্কুয়েট পার্টি হলে এ সভা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভার শুরুতে ৯ সম্পাদকের পক্ষে কৌশিক আহমেদ ‘নিউ ইয়র্কে বাংলা সংবাদপত্র প্রকাশনার তিন দশকের কথা’ শিরোনামে একটি লিখিত বক্তব্য পড়ে শোনান।
এতে সম্পাদকরা জানান, নিউ ইয়র্কের শতকরা ৪৪ ভাগ মানুষ কমিউনিটি পত্রিকা নিয়মিত পড়েন। কিন্তু স্থানীয় পাঠক আর বিজ্ঞাপনের বাজার যাচাই-বাছাই না করে নতুন নতুন পত্রিকা প্রকাশের কারণে কমিউনিটিতে অশুভ প্রতিযোগিতা শুরু হয়েছে, মর্যাদা হারাতে চলেছে পেশাদার সাংবাদিকতা।
সভায় আরও বক্তব্য দেন প্রবাসী রাজনীতিক সিদ্দিকুর রহমান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
