সিডনিতে ‘কঞ্জুস’ নাটক মঞ্চায়িত
অস্ট্রেলিয়ার সিডনিতে ‘কঞ্জুস’ নাটকের মঞ্চায়ন করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘সখের থিয়েটার’।
শনিবার ব্যাঙ্কস টাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটার ও ফাংশন সেন্টারে ‘বাঙলা নাটকের শাশ্বত সুর ছড়িয়ে দাও বহুদূর’ এই শ্লোগানে নাটকটি মঞ্চায়ন করা হয়।
এ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে ‘সখের থিয়েটার’ তাদের যাস্ত্রা শুরু করলো। ফরাসী নাট্যকার মলিয়্যরের স্যাটায়ারধর্মী হাসির নাটক ‘দ্য মাইজার’ অবলম্বনে কঞ্জুস নাটকটি বাংলা অনুবাদ করেছেন তারিক আনাম খান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
