শিশু ও নারী নির্যাতন বন্ধে কুয়েত প্রবাসীদের সভা
‘ধর্ষণমুক্ত বাংলাদেশ চাই, ধর্ষণকারীদের ফাঁসি চাই’ শ্লোগানে শিশু ও নারী নির্যাতন বিরোধী সভা করেছেন কুয়েত প্রবাসী বাংলাদেশি কিছু সাংস্কৃতিককর্মী।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দেশটির হাসাবিয়া এলাকার ফেরদৌস হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রবাসী কবিরা ধর্ষণ বিরোধী স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
‘সুরমা পাড়ের কথা’ পত্রিকার সম্পাদক এস এম আব্দুল আহাদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কবি আব্দুর রহিম।
প্রধান অতিথি ছিলেন ‘আজকের সূর্যোদয়’ পত্রিকা কুয়েত ব্যুরো প্রধান মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়াকুব।
আরও উপস্থিত ছিলেন কবি আব্দুল মালিক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী আ হ জুবেদ, কবি সঞ্জিব ভদ্র চন্দন, কবি এইচ এম হুমায়ুন কবির, কবি বেলাল হোসেন, কবি শেখ লিটন সরকার, শরীফ উদ্দিন লিটন ও ‘স্মরণ শিখা’ ম্যাগাজিনের সহকারী সম্পাদক রফিকুল ইসলাম সুমন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
