২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে জাহানারা ইমাম স্মরণে সভা

শহীদ জননী জাহানারা ইমামের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে আলোচনা সভা করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নিউ ইয়র্ক শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2018, 03:32 PM

Updated : 19 Aug 2022, 02:01 PM

বৃহস্পতিবার নিউ ইয়র্কের জ্যামাইকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউ ইয়র্ক চ্যাপ্টারের সভাপতি ফাহিম রেজা নুর ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া।

সভায় সংগঠনের উপদেষ্টা চলচ্চিত্রকার কবির আনোয়ার বলেন, “স্বাধীন বাংলাদেশে এক চরম বিভ্রান্তির সময়ে জাহানারা ইমাম দিশারীর ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বেই ১৯৯২ সালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে বিচার শুরু করার জন্য গণআদালত সৃষ্টি করে। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ ও মহাজোট সরকার শীর্ষ যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচারের রায় কার্যকর করেছে।”

আগামী বছর শহীদ জননী জাহানারা ইমামের ৯০তম জন্মবার্ষিকী বড় আকারে পালন করার একটি প্রস্তাবনা সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মনির হোসেন, ওমর ফারুক খসরু, মোরশেদ আলম, কামাল হোসেন মিঠু, একুশে চেতনা মঞ্চের আহ্বায়ক ওবায়দুল্লাহ মামুন, শহীদ সন্তান শাহীদ রেজা নুর, সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট ইউএসএ-এর আহ্বায়ক শুভ রায় ও ইসমাইল হোসেন স্বপন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!