মে দিবসে পর্তুগাল প্রবাসীদের ফুটবল টুর্নামেন্ট
পর্তুগালে মে দিবস উপলক্ষে ‘বাংলাদেশ স্যোশাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব পর্তুগাল’-এর আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার লিসবনের মুরারিয়া স্পোর্টিং ক্লাব মাঠে বিকাল ৪টা থেকে শুরু হয়ে রাতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় টুর্নামেন্ট।
টুর্নামেন্টে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, এফসি ইয়ং স্টার, ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও ভিক্টোরিয়ান্স নামে মোট পাঁচটি দল অংশ নেয়।
স্থানীয় পর্তুগিজ রেফারির পরিচালনায় টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী হয় ভিক্টোরিয়ান্স দল। রানার্স আপ হয় এফসি টাইগার্স দল।
খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ স্যোশাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব পর্তুগালের নেতারা।
পর্তুগালে নতুন প্রজন্মের বেড়ে ওঠা শিশু ও তরুণদের খেলাধুলায় আরও বেশি পরিমাণে সম্পৃক্ত করতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
