২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টা সঙ্গীত বিদ্যালয়ের রবীন্দ্র জয়ন্তী মে মাসে

যুক্তরাষ্ট্রে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করেছে ‘আটলান্টা সঙ্গীত বিদ্যালয়’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, আটলান্টা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2018, 12:09 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

আগামী ৫ মে শনিবার নরক্রসের ব্রিট রোডে লাকি শোলস পার্ক কমিউনিটি রিক্রিয়েশন সেন্টারে সন্ধ্যা ৭টায় এ আয়োজন অনুষ্ঠিত হবে বলে জানায় আয়োজকরা।

ষষ্ঠবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানের এবারের শিরোনাম ‘নানা বর্ণে নানা ছন্দে’।  অনুষ্ঠান উপভোগ করতে প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক চন্দ্র শেখর দত্ত।

আয়োজক সংগঠনের পরিচালক চন্দ্র শেখর বলেন, “ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আমি মনে করি, আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই রবীন্দ্র জয়ন্তীর মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথসহ শেকড়ের সাথে সম্পৃক্ত হতে সক্ষম হবে।”

অনুষ্ঠানটি উপভোগ করতে কোনো প্রবেশ মূল্য লাগবে না বলে জানানো হয়েছে। এছাড়া অনুষ্ঠান সংক্রান্ত যে কোনো তথ্যের জন্যে তাহমিদ রহমান ( টেলিফোন নম্বর-৬৭৮ ৫৩১ ০১৩১) অথবা সুভদ্র গুপের (টেলিফোন নম্বর-৪৭০ ৩৩৫ ০৬১৯)  সাথে এই টেলিফোনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।   

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!