২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা নববর্ষের সাংস্কৃতিক আয়োজন তুরস্কে

তুরস্কের আঙ্কারায় বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এজাজ কাদরী, তুরস্কের আঙ্কারা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2018, 11:47 AM

Updated : 11 Oct 2022, 12:18 PM

শনিবার আঙ্কারার ইহলার ওয়াদিসির পার্কে অস্থায়ী মঞ্চে কেচিওরেন পৌর কর্তৃপক্ষের সহায়তায় এ আয়োজন করে তুরস্কে বাংলাদেশ দূতাবাস।

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা শিশু একাডেমির একটি দলসহ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় স্থানীয় বিদ্যালয়ের তুর্কি শিশু-কিশোরেরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আয়োজক সহযোগী হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন কেচিওরেন পৌর মেয়রের সহকারী নিহাত ওযচেলিক। বক্তব্যে বাংলা নতুন বছরের শুভেচ্ছা ও দুই দেশের সম্পর্ককে জোড়ালো করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রধান অতিথি হিসেবে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকি বলেন, “বন্ধু রাষ্ট্র হিসেবে তুরস্কের উন্নতিতে আমরাও আনন্দিত।” সেই সাথে দুই দেশের সুসম্পর্ক আরও দৃঢ় করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপের কথাও মনে করিয়ে দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ পরিবেশনায় অংশ নেয় তুরস্কের জাতীয় শিশু দিবস উপলক্ষে রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি’র আমন্ত্রণে বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণে আসা বাংলাদেশ শিশু একাডেমির একটি প্রতিনিধি দল।

আয়োজনে সহায়তা করায় পৌর কর্তৃপক্ষের সাথে সাথে বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটনকে সম্মাননা জানান রাষ্ট্রদূত।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!