২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ষবরণ উৎসব

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সুবর্ণ জয়ন্তী ও ফ্রান্স উদীচীর এক যুগের পথচলায় বর্ষবরণ উৎসব করেছে সংগঠনটির ফ্রান্স শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাখাওয়াত হোসেন হাওলাদার, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2018, 04:41 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

স্থানীয় সময় রোববার বিকেলে প্যারিসের উপকণ্ঠে উবারভিলিয়ে শহরের লা এম্বার কাদে মিলনায়তনে এ বর্ষবরণ অনুষ্ঠান হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আহাম্মেদ আলী দুলালের পরিচালনার এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কিরন্ময় মণ্ডল।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন মুকাভিনয় শিল্পী পার্থ প্রতিম মজুমদার, উবারভিলিয়ে শহরের প্রথম সহকারী মেয়র আন্তনি দাগোই, ফ্রান্সে বাংলাদেশ দূতাবাস কাউন্সেলর ও দূতালয় প্রধান হযরত আলী খান, নিউরো সাইন্স অ্যান্ড সাইক্রিয়েটিক বিভাগের সহকারী অধ্যাপক উত্তম বড়ুয়া, ফ্রান্সের বিজ্ঞান গবেষণা কেদ্রের সদস্য গবেষক অনাদী ভট্টাচার্য ও চলচ্চিত্র নির্মাতা আমিরুল আরহাম।

আরও শুভেচ্ছা বক্তব্য দেন উবারভিলিয়ে মেরির ‘ভি অ্যাসোসিয়েটিভ’ এর পরিচালক কর্লোস সামেদো, দূতাবাসের দ্বিতীয় সচিব নির্ঝর অধিকারী ও সমাজকর্মী হাসনাত জাহান।

সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো ফ্রান্স উদীচীর বাংলাভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের শিশু-কিশোরদের পরিবেশনায় তবলা, নাচ, গান, কবিতা ও নাটক।

কেন্দ্রের গানের প্রশিক্ষক রোজী মজুমদার ও সাগর বড়ুয়া, কবিতা বিভাগের প্রশিক্ষক শম্পা বড়ুয়া ও শর্মিষ্ঠা বড়ুয়া, নৃত্য বিভাগের প্রশিক্ষক মো. শরিফুল ইসলাম ও সুবর্না তালুকদার, তবলার প্রশিক্ষক অনুভব চট্টপধ্যায়, শাপলু বড়ুয়া ও অভিজিৎ বড়ুয়া জিতু এবং কিশোর বিভাগের বাংলার প্রশিক্ষক কিরন্ময় মণ্ডলের তত্ত্বাবধানে শিশু-কিশোরদের এ অনবদ্য অনুষ্ঠানটি পরিচালনা করেন ফ্রান্স উদীচীর সাংস্কৃতিক সম্পাদক সুস্মিতা বড়ুয়া।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিশু-কিশোররা হলেন- দিব্য, আরশি, অরপা, জুলি, শর্মিষ্ঠা, মেত্তা, সিম, ঐন্দ্রিলা, ঋতু, জয়ন্ত, দিপা, রৌদ্র, সম্ভার, অমিত, শ্রেয়া, নেহা, অন্দ্রেয়া, আনুশকা, অবন্তিকা ১, প্রিয়তা, অবন্তিকা ২, মিনাস্কি, রুদ্র, অবিতথ, স্বাগত, মিনহাজুল, উৎস, সন্জিব ও নিহাল।

অনুষ্ঠানের উপস্থাপনা ও বক্তব্য ফ্রান্স ভাষায় অনুবাদ করেন হাসনাত জাহান ও হাসান খান।

সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ফ্রান্স উদীচীর নিয়মিত শিল্পীরা পরিবেশনায় অনুষ্ঠিত হয় নাচ, গান ও কবিতা আবৃত্তি।

এ পর্বে একক ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন বৃষ্টি মণ্ডল, টুইংকেল বিশ্বাস, নদী, রুপা খাতুন, ছুটি বিশ্বাস, শান্তনু দেবী, আবুল মনসুর, সুস্মিতা বড়ুয়া, রোজী মজুমদার, সাগর বড়ুয়া, তপন চন্দ্র দাশ, রাজু আহাম্মেদ, দীপক গোমেজ, প্রদীপ বড়ুয়া, শফিকুল ইসলাম ও এলান খান চৌধুরী।

কবিতা আবৃত্তি করেন শম্পা বড়ুয়া ও শর্মিষ্ঠা বড়ুয়া। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শরিফুল ইসলাম ও সুবর্না তালুকদার।

শেষ পর্বে উদীচীর নাট্য বিভাগের বিশেষ পরিবেশনা ছিলো নাটক ‘বিবেক’। সংগঠনের সভাপতি কিরন্ময় মণ্ডলের রচনায় ও উপদেষ্টামণ্ডলীর সদস্য টিপু বড়ুয়ার পরিচালনায় নাটকটির পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয়।

নাটকে অংশ নেন- প্রদীপ কুমার বড়ুয়া টিপু, মো. আবুল মনসুর, দীপক গোমেজ, সুস্মিতা বড়ুয়া, রুপা খাতুন, রাজু আহম্মেদ, তপন চন্দ্র দাশ, সৈয়দ কামাল আহম্মেদ, শফিকুল ইসলাম রায়হান, বাবুল বড়ুয়া, এলান খান চৌধুরী, আহাম্মেদ আলী দুলাল, শুভাশীষ রায় শুভ, শান্তনু দেবী, দুলাল চন্দ মিশেলসহ বাংলাভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের ছাত্র-ছাত্রীরা।

বাদ্যযন্ত্রের মধ্যে কি-বোর্ডে ছিলেন সাগর বড়ুয়া, তবলায় অভিজীৎ বড়ুয়া, শাপলু বড়ুয়া ও অনুভব চ্যাটার্জি, পারকিউশনে তপন চন্দ্র দাশ ও ঢোলে সন্জিব দাশ।

বর্ষবরণ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো আপ্যায়ন সম্পাদক দুলাল চন্দ মিশেলের তত্ত্বাবধানে হরেক রকম দেশি ভর্তা ও খাবারের সমাহার। ফ্রান্স উদীচী পরিবার এবং বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা বাসা থেকে এ খাবার তৈরি করে অনুষ্ঠানে পরিবেশন করেন। 

অনুষ্ঠানে মঞ্চ পরিকল্পনায় ছিলেন মহাদেব কর্মকার, পোশাক ও সাজসজ্জা পরিকল্পনায় ছিলেন রোজী মজুমদার। মঞ্চ ও সাজসজ্জার কারিগরি সহায়তায় ছিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য হিমেল, শুভাশীষ রায় শুভ, দুলাল চন্দ মিশে, নাসির উদ্দিন, মো. আবুল মনসুর, মো. ইকবাল হোসেন, পলাশ বড়ুয়া, প্রণয় বড়ুয়া, তানভীর সানি ও জ্যোৎস্না বেগম, তারেক রহমান ও সাখাওয়াত হোসেন হাওলাদার।

অনুষ্ঠানে বিশেষ সহায়তায় ছিলো ইপিএস বাংলা কমিউনিটি-ফ্রান্স ও রেডক্যাপ ট্রাভেল ট্যুরিজম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!