২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াদে প্রবাসীদের নববর্ষের মেলা

সৌদি আরবের রিয়াদে বাংলা নববর্ষ উপলক্ষে মেলার আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘শ্যাডো’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো.শফি উল্লাহ রিপন, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2018, 11:50 AM

Updated : 19 Aug 2022, 01:57 PM

শুক্রবার রিয়াদের তোমামায় ইস্তেরাহা আল নাওয়াফিতে দিনব্যাপী এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল শাহ আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে মেলায় উপস্থিত ছিলেন সৈয়দা গুলে আরজু।

অনুষ্ঠানের শুরুতে শ্যাডোর পক্ষ থেকে অতিথিদের গামছা পরিয়ে দেওয়া হয়। মেলায় স্টলগুলোতে দেশীয় ঐতিহ্যবাহী নানান খাবার, জামদানী শাড়ি ও দেশীয় নানা পণ্যের প্রদর্শন করা হয়। মেলায় বাংলাদেশ বিমানের বৈশাখী ছাড়সহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়।

বর্ষবরণের প্রথম পর্বে ছিল দূতাবাস আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। দূতাবাসের কাউন্সেলর ফরিদ উদ্দিনের সঞ্চালনায় প্রথমে সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন নির্ঝর, আদৃত, স্বস্তি, লুবাবা ও শেমুষী। কবিতা আবৃত্তি করেন নাবিহা, অন্বেষা, মাহির ও নির্ঝর। নাচ পরিবেশন করেন শেমুষী, স্বস্তি ও নাবিহা।

এছাড়া দূতাবাসের দ্বিতীয় সচিব মো.সফিকুল ইসলাম ও মো.বশির গান পরিবেশন করেন। বৈশাখের কবিতা আবৃত্তি করেন দ্বিতীয় সচিব মো.ফখরুল ইসলাম।

নববর্ষের মেলার আয়োজনে ছিলেন শ্যাডোর উপদেষ্টা আরিফুর রহমান কুদ্দুস ও মো.নাজিম উদ্দিন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!