২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ার জঞ্জুতে বর্ষবরণ ও নবীন বরণ

দক্ষিণ কোরিয়ার জঞ্জুতে বাংলাদেশিদের সংগঠন বিডি গ্রুপের আয়োজনে বর্ষবরণ ও  নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফারুক হিমেল, দক্ষিণ কোরিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2018, 11:36 AM

Updated : 08 Apr 2022, 06:14 PM

শনিবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবু হেনা মোস্তফা জামাল।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন অন্যতম আয়োজক কামরুজ্জামান মাহবুব ও সাইদুল ইসলাম।

এরপর নবীনদের শুভেচ্ছা উপহার দিয়ে বরণ করেন সানোয়ার হোসেন, মেহেদী হাসান, আফজাল হোসেন, শরীফুজ্জামান সবুজ ও শামীম আলমগীর।

নবীনবরণ শেষে শুভেচ্ছা বক্তব্য দেন শরীফুজ্জামান সবুজ। দুপুরে বাঙালি খাবারের আয়োজন করা হয়। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলা।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আখিরুল রাজু, তৌফিক আলম, পারভেজ হোসন, মিনারুল ইসলাম, সাঈদ আজিম, আফজাল হোসন। নাচ পরিবেশন করেন সাইদুল ইসলাম।

অনুষ্ঠানের আরও ছিলো দম্পতিদের যুগলবন্দী পরিবেশনা, মেয়েদের কান্না প্রতিযোগিতা, ছেলেদের হাসির খেলা ও মোরগ লড়াই। অনুষ্ঠান শেষে পিঠা, পায়েশ, মিষ্টি, চটপটি পরিবেশন করা হয়।

এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। সবশেষে আবু হেনা মোস্তফা জামাল সকল আয়োজক ও সহযোগীদের ধন্যবাদ জানিয়ে ও নবীনদের শুভ কামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!