মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের বর্ষবরণ
মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে।
শনিবার মালের আহমেদিয়া আন্তর্জাতিক স্কুলের হল রুমে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস।
শুরুতে কোরান পাঠ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।
এরপর স্বাধীনতা দিবসে শিশু-কিশোরদের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল আখতার হাবীব আমন্ত্রিত অতিথিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি সকলকে ভিনদেশি সংস্কৃতি চর্চাতে অভ্যস্ত না হয়ে বাঙালি সংস্কৃতির লালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে দেশীয় খাবার পরিবেশনের মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
