জেদ্দায় বাংলা নববর্ষ উদযাপন
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় শনিবার জেদ্দায় কনস্যুলেট প্রাঙ্গনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।
দিনব্যাপী এ আয়োজনের শুরুতে ছিলো মঙ্গল শোভাযাত্রা। এতে অংশ নেন কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত রাজনৈতিক-সামাজিক-সাস্কৃতিক নেতা-কর্মী, ছাত্র-শিক্ষক-অভিভাবক ও সংবাদকর্মীরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বেগম সাবরিনা নাহরিন। এতে জেদ্দা ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।
পিঠা-পার্বণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কনসাল জেনারেলের স্ত্রী বেগম সাবরিনা নাহরিন। এতে বাংলার ঐতিহ্যবাহী বাহারি সব পিঠা-পুলির পাশাপাশি মঞ্চে পরিবেশিত হয় কবিতা পাঠ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
