মালয়েশিয়ায় প্রবাসীদের মঙ্গল শোভাযাত্রা
মালয়েশিয়ায় বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা করেছে প্রবাসী বাংলাদেশিরা।
শনিবার জহুর প্রদেশে মালয়েশিয়া ইউনিভার্সিটি টেকনোলোজি ক্যাম্পাসে সকালে এ মঙ্গল শোভাযাত্রা করে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।
শোভাযাত্রায় সহযোগিতায় ছিলেন ইউনিভার্সিটি টেকনোলোজি মালয়েশিয়া’র বিদেশি শিক্ষার্থী বিভাগের পরিচালক অধ্যাপক নিজা শারমিন।
মঙ্গল শোভাযাত্রা শেষে পান্তা-ইলিশ ও রকমারি বাঙালি খাবার পরিবেশন করা হয়। মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের নববর্ষের পোশাক উপহার দেন বাংলাদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান টুফ্যাম ফ্যাশন।
বাংলা বর্ষবরণের দ্বিতীয় পর্বে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
