অস্ট্রিয়া আওয়ামী লীগের স্বাধীনতা দিবস উদযাপন
স্বাধীনতা দিবস উপলক্ষে অস্ট্রিয়ার ভিয়েনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে অস্ট্রিয়া আওয়ামী লীগ।
রোববার ভিয়ানায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও পরিচালনা করেন সহ-সভাপতি এমরান হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অষ্ট্রিয়ান জাতীয় সংসদ সদস্য নোরটেন ইলমাজ। বিশেষ অতিথি ছিলেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম. নজরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে প্রথমেই স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর জাতীয় সংঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন অস্ট্রিয়ান সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা এরনসট গ্রাফট, বাংলাদেশ দূতাবাস ভিয়েনার অনারারি কাউন্সেলর ভলফগাং উইনিনগার, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর, জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক সংস্থার কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন, জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) সিনিয়র আন্তর্জাতিক বিশেষজ্ঞ কাশফিয়া মনসুর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সহ-সভাপতি আবদুল জলিল, আকতার হোসেন, একেএম সওকত আলী, রুহি দাস সাহা ও সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন।
এ সময় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা দিবস সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন মাহমুদুর রহমান, তাসমিন আকতার ও নাবিলা খন্দকার।
সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ফারা দিবা, সঙ্গীত পরিচালনায় ছিলেন নাহিদ খান সুমি, কি-বোর্ডে ছিলেন সাইফ। তবলায় ছিলেন বিশ্বজিদ, মিউজিকে ছিলেন অনান্দ।
অনুষ্ঠানে সকল শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম। নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
