নিউ ইর্য়কে শুরু হচ্ছে কবিতা আবৃত্তি উৎসব
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী আবৃত্তিশিল্পীদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউ ইর্য়ক আবৃত্তি উৎসব-২০১৮’।
আগামী ১৩ মে নিউ ইয়র্কের কুইন্স প্যালেসের এ উৎসবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আবৃত্তিশিল্পী ও সাংস্কৃতিক সংগঠকরা অংশ নেবেন বলে জানান আয়োজকরা।
এ উপলক্ষে স্থানীয় সময় রোববার জ্যামাইকার স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
আবৃত্তি উৎসবের প্রস্তুতি সভায় সংগঠকরা
কমিটির অন্য সদস্যরা হলেন- সেমন্তী ওয়াহেদ, পারভীন সুলতানা ও মিজানুর রহমান বিপ্লব। উপদেষ্টা পরিষদে রয়েছেন মিথুন আহমেদ ও মাহাতাব সোহেল।
উৎসবের স্মরণিকা সমন্বয়ে থাকবেন নজরুল কবির, মঞ্চ ব্যবস্থাপনায় সেমন্তী ওয়াহেদ। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান পরিচালনায় শানতা শ্রাবনী, অর্থে শুক্লা রায় চুমকি, মহড়া সমন্বয়কারী পারভীন সুলতানা, মঞ্চ পরিকল্পনায় মিজানুর রহমান বিপ্লব এবং প্রচারে আশরাফুল হাবিব চৌধুরী মিহিরকে দায়িত্ব দেওয়া হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
