২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা সংস্কার আন্দোলনে সংহতি নয়া দিল্লিতে

বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের সাথে সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচী পালন করেছে ভারতের সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এ এস এম রিয়াদ, ভারতের নয়া দিল্লি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2018, 11:39 AM

Updated : 11 Oct 2022, 12:16 PM

সোমবার দিল্লির চাণক্যপুরীতে অবস্থিত সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশি শিক্ষার্থীরা সরকারকে দ্রুত কোটা সংস্কারের আহ্বান জানানোর পাশাপাশি ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশী হামলার নিন্দা জানায়।

কর্মসূচিতে ৫৬ শতাংশ কোটাকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলে দাবি করে মাফরুজা সুলতানা নামের এক শিক্ষার্থী বলেন, “আমি একজন নারী, কিন্তু আমি চাই মেধা দিয়েই আমার মূল্যায়ন হোক। কোনো বিশেষ কোটায় নয়।”

“বিভিন্ন ক্ষেত্রে কোটার সুযোগ নেওয়া মানে নিজের প্রতিভা ও মেধাকেই অপমান করা।”- এমন মন্তব্য করেন শাকিল খান নামের আরেক শিক্ষার্থী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!