সাউথ জার্সি মেট্রো আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রে ‘সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ’-এর ত্রি-বার্ষিক সম্মেলনে সংগঠনটির নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত মঙ্গলবার ওয়েস্ট আটলান্টিক সিটির ৮০২৯ ব্ল্যাক হর্স পাইকের ওহ সেন্ট জোসেফ রিসোর্ট হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সিদ্দিকুর রহমান সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নতুন সভাপতি হিসেবে শামসুল ইসলাম শাহজাহান ও সাধারণ সম্পাদক হিসেবে কুতুবউদদীন এমরানের নাম ঘোষণা করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ।
অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদদীন দেওয়ান এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান টুকু।
এ সময় নতুন কমিটিকে অভিনন্দন জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাব্বির হোসেন ভূঁইয়া ও সংগঠনের সাবেক সভাপতি সেলিম সুলতান, সাবেক সাধারণ সম্পাদক শহীদ খান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ‘আসাল’ নিউ জার্সি চ্যাপ্টারের সভাপতি ফারুক হোসেন, বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি কাজী লিটন ও সাধারণ সম্পাদক ফারুক তালুকদার, বাংলাদেশ আমেরিকান রিপাবলিকান দলের সহ সভাপতি রওশন উদদীন ও সাংবাদিক সুব্রত চৌধুরী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
