২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে বৈশাখী উৎসব উপলক্ষে সাংবাদিক সম্মেলন

অস্ট্রেলিয়ার সিডনিতে বৈশাখী উৎসব উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেছে মেলার আয়োজক সংগঠক ‘রেলওয়ে প্যারেড ব্যবসায়ী মালিক সমিতি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2018, 04:50 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

স্থানীয় সময় রোববার বিকেলে সিডনিতে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে মেলা নিয়ে যাবতীয় তথ্য জানায় আয়োজক সংগঠনটি।

আয়োজক কমিটি জানায়, আগামী ১৪ এপ্রিল স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ২টা পর্যন্ত সিডনির ল্যাকেম্বার রেলওয়ে প্যারেডে এই বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে।

তারা জানায়, কাউন্সিলের অনুমোদন অনুসারে মেলার দিন সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রেলওয়ে প্যারেডে সব যানবাহন চলাচল বন্ধ থাকবে, এ সময় রাস্তাজুড়ে আলপনা ও ফেস্টুন দিয়ে সাজানো হবে।

বৈশাখ বরণের এই অনুষ্ঠানে পাঞ্জাবী, গামছা ও লুঙ্গী বিতরণ করা হবে বলেও জানায় আয়োজক কমিটি।

বৈশাখী উৎসবের মঞ্চ পরিবেশনা করবে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘বাংলা হাব’ ও সার্বিক সহযোগিতায় থাকবে প্রবাসী সংগঠন ‘ওপেন ফ্রেন্ডস সার্কেল’।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!