২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বস্টনে স্বাধীনতা দিবসের সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানিয়ে যুক্তরাষ্ট্রের বস্টনে স্বাধীনতা দিবসের সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 11:23 AM

Updated : 11 Oct 2022, 12:15 PM

শুক্রবার ক্যাম্ব্রিজের এক মিলনায়তনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা মো.ইউসুফ চৌধুরী ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ।

অনুষ্ঠানের শুরুতে শিল্পী রাজু বড়ুয়ার পরিচালনায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় এবং একাত্তরের শহীদদের স্মরণে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে এ সময়।

আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ আবু হাসনাত, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, রাতুল বড়ুয়া, অধ্যক্ষ আহমেদ হাসান, মিন্টো কামরুজ্জামান, মোহাম্মদ মিয়াজী, আবু মনসুর, হারুন রশিদ, জিয়াউল হাসান, আজমল হোসেন, আবু আলম, সেলিম চৌধুরী ও আব্দুস সালাম।

অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন বাংলাদেশ বেতারের শিল্পী মংসাতোয়াই চৌধুরী ও রাজু বড়ুয়া এবং শিশুশিল্পী রাকা, শ্রুতি ও শান্ত। 

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!