কুয়ালালামপুরে স্বাধীনতা দিবসের আলোচনা সভা
স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়ালালামপুরে মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কুয়ালালামপুরের বুকিত বিনতাং হোটেল সলিলের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জেহাদুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক রাসেদ বাদল, মালয়েশিয়া যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ কামাল হোসেন চৌধুরী ও সাংবাদিক গৌতম রায়।
জেহাদুল করিম বলেন, “যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা সম্ভব নয়। দেশরত্ন শেখ হাসিনার কর্মদক্ষতায় আজ বিশ্বস্বীকৃত।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
