স্বাধীনতা দিবসে আবুধাবিতে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে প্রবাসীদের সংগঠন ‘বঙ্গবন্ধু স্মৃতি সংসদ’ আবুধাবি কেন্দ্রীয় কমিটি।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আবুধাবির জাফরি হোটেলে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম নেওয়াজের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শেখ রুহুল আমিন।
প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি লুতফুর রহমান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসের, প্রচার সম্পাদক জিয়াউল হক সুমন ও প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবির সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
