রিয়াদে প্রবাসী সাংবাদিক ফোরামের স্বাধীনতা দিবস পালন
মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে সৌদি আরবের রিয়াদে ‘প্রবাসী সাংবাদিক ফোরাম’।
স্থানীয় সময় শুক্রবার রাতে রিয়াদের বাথায় মারজান কফি হাউজে লিটন তালুকদারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ও ‘স্বপ্নের বাংলাদেশ’ পত্রিকার প্রধান সম্পাদক আবুল বশির।
আলোচনায় অংশ নেন বাংলাভিশন রিয়াদ প্রতিনিধি ও আয়োজক সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি আবু সাঈদ, সময় টিভি সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সৌদি আরব প্রতিনিধি মো. শফি উল্লাহ রিপন, ফ্রেন্ডস অব বাংলাদেশের (আওয়ামী লীগ) সহ সভাপতি আবসার হোসেন বোরহান ও শহিদ উল্লাহ ভূইয়া, মেসার্স ট্রাভেল কেয়ারের পরিচালক আবুল হাসান স্বপন, শ্রমিক লীগ সহ সভাপতি আব্দুল ওয়াদুদ, এনামুল হক, ফেরদৌস ও নাসির উদ্দিন চৌধুরী।
বক্তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য প্রতি শিক্ষাবর্ষে মুক্তিযুদ্ধের উপর একটি পাঠ্যসূচি বাধ্যতামূলক করার আহ্বান জানান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
