স্বাধীনতা দিবসে সিডনি আ. লীগের সভা
স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে অস্ট্রেলিয়া সিডনি শাখা আওয়ামী লীগ।
স্থানীয় সময় সোমবার রাতে সিডনির স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ এবং শিল্প ও বাণিজ্য সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ আন্তর্জাতিক সম্পাদক গাউসুল আলম শাহাজাদা।
শুভেচ্ছা বক্তব্য দেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মো. আলী শিকদার, অস্ট্রেলিয়া ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম রুবেল, আবু সুফিয়ান ও আলতাফ হোসেন লাল্টু।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন লিলি গমেজ, টুম্পা জারা ও আরিফ রানা। গান শোনান সেজুতি জলিল, আমোষ দেওরী, জিয়ায়ুল হক জিয়া ও সৈয়দ আশিক সুজন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
