প্যারিসে গণহত্যা দিবসে ‘আলোর মিছিল’
গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘রংপুর বিভাগ অ্যাসোসিয়েশন, ফ্রান্স’।
রোববার সন্ধ্যায় ফ্রান্সের প্যারিস জুরেস পার্ক সংলগ্ন এলাকায় মোমবাতি জ্বালিয়ে একাত্তরের ২৫ মার্চে নিহতদের স্মরণে আলোর মিছিল ও এক মিনিট নিরবতা পালন করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ সমিতির সভাপতি মোস্তফা হাসান, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদের সাধারণ সম্পাদক আহাম্মেদ আলী দুলাল, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য্য, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজান সারু ও সাধারণ সম্পাদক মিজান সরকার।
এছাড়াও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদ, ফ্রেন্ডশিপ গ্রুপ, বিসিএফ, প্যারিস থেকে, বাউল মেলা, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্স, কথা সাহিত্য, সুর ধ্বনী একাডেমি, ইপিএস বাংলা কমিউনিটি ফ্রান্স, বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্সসহ বেশ কয়েকটি সংগঠনের নেতারা অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসকে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতির দাবি জানানো হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
