স্পেনে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবসের সভা
একাত্তরের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা দিবসে সভা করেছে স্পেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় সোমবার সকালে দূতাবাস মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু করেন রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার।
দূতাবাস মিনিস্টার ও হেড অব চ্যান্সেরি এম হারুণ আল রাশিদের পরিচালনায় সভার শুরুতে মুক্তিযুদ্ধে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার।
বাংলাদেশে বিনিয়োগ করতে প্রবাসীদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে আগামীর প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে হবে।”
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন আতা, রবিন, দুলাল সাফা, জাকির হোসেন, বোরহান উদ্দিন, জহিরুল ইসলাম নয়ন, শেখ আব্দুর রহমান, সায়েম সরকার ও তারেক।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
