সিডনিতে বাংলা স্কুলে স্বাধীনতা দিবস পালন
স্বাধীনতার বীরত্বগাথা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে স্বাধীনতা দিবস পালন করেছে অস্ট্রেলিয়ার সিডনি ক্যাম্বেলটাউন বাংলা স্কুল।
স্থানীয় সময় রোববার সকালে সিডনিতে স্কুলটির শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস শুনে, ছবি এঁকে ও গান গেয়ে দিনটিকে স্মরণ করে।
ভাষা, সংস্কৃতি, ইতিহাস শিক্ষা দেওয়ার পাশাপাশি সমতা, একতা, সহমর্মিতা আর সৌহার্দ্যের বার্তা বয়ে আনা হারমনি ডে’র একটি পরিবেশনাও আয়োজনটিতে স্থান পায়।
স্বাধীনতা দিবসের এ আয়োজনে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ছাড়াও পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
