২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের সাথে ‘আইরিশ ডে’ উৎসবে ক্রাউলি

যুক্তরাষ্ট্রে ‘আইরিশ ডে’ পালনের সমাবেশে প্রবাসী বাংলাদেশিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2018, 11:30 AM

Updated : 11 Oct 2022, 12:11 PM

রোববার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির কুইন্সের একটি পার্টি হলে এ উৎসবে অংশ নেন মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের চেয়ারম্যান ও ডেমোক্র্যাটিক ককাসের প্রধান কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি।

অনুষ্ঠানে অভিবাসী সমাজের অধিকার ও মর্যাদার প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কংগ্রেসম্যান ক্রাউলি।

সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন-বিরোধী বিভিন্ন পদক্ষেপের কঠোর সমালোচনা করে ক্রাউলি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের অ-আমেরিকান নীতির জবাব দিতে হবে আসছে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে। কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের বিপুল বিজয় নিশ্চিত হলেই ট্রাম্পের পক্ষে অভিবাসন-বিরোধী কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হবে না।”

কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ এ সময় বলেন, “নিউ ইয়র্ক সিটির কুইন্স হচ্ছে সবচেয়ে বেশি অভিবাসীর স্থান। এখানে ট্রাম্পের কোনো নির্দেশ পালিত হবে না-যা আমেরিকার নীতি-নৈতিকতার পরিপন্থি।”

এ সমাবেশে প্রবাসী নেতাদের মধ্যে ছিলেন এটর্নি মঈন চৌধুরী, ওসমান চৌধুরী, গোলাম ফারুক শাহীন, শরাফত হোসেন বাবু, মোহাম্মদ আতিকুর রহমান ও সাঈদুর রহমান সাঈদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!