জাফর ইকবালের ওপর হামলার নিন্দা ডেনমার্ক প্রবাসীদের
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ডেনমার্কের কোপেনহেগেনে বিবৃতি দিয়েছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা।
স্থানীয় সময় রোববার দেওয়া এ বিবৃতিতে হামলাকারীদের সনাক্ত করে শাস্তির দাবি জানান তারা।
বিবৃতিতে বলা হয়, ‘মৌলবাদী শক্তি ও তার মদদদাতারা বাংলাদেশের মুক্তমনা মানুষের ওপর একের পর এক হামলা করে সাম্প্রদায়িক শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে চায়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব সাম্প্রদায়িক গোষ্ঠীর মোকাবেলা করতে হবে।’
বিবৃতিতে সম্মতি জানান- ইকবাল হোসেন মিঠু, বিদ্যুৎ বড়ুয়া, জাহাঙ্গীর আলম, আমির জীবন, মোতালেব ভূঁইয়া, হিল্লোল বড়ুয়া, মোহাম্মদ ইউসুফ, আবদুল আল জাহিদ, আবু সাঈদ, রেজাউল হক, ইফতেকার সম্রাট, আহসান উজ্জামান, রেজাউল করিম, সানন্দা ইকবাল, কোহিনূর মুকুল, চাঁদনী, রিপন ও হাসনাত।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
