বাংলা প্রেসক্লাব রাশিয়ার কমিটি গঠন
রাশিয়ায় বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলা প্রেসক্লাব রাশিয়ার কমিটি গঠিত হয়েছে।
নতুন কমিটির সভাপতি হয়েছেন বারেক কায়সার ও সাধারণ সম্পাদক হয়েছেন স্বরুপ দেব।
স্থানীয় সময় শনিবার মস্কোর একটি রেস্তোরাঁয় এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সৌরভ এলাহী, সহ-সভাপতি আনিতা বিশ্বাস, আকিকুল ইসলাম ও মো.রহমাতুল্লাহ।
এছাড়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন মাহমুদ আল আমিন, সাংগঠনিক সম্পাদক এডওয়ার্ড আর্থার, দপ্তর সম্পাদক মো.ইলিয়াস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহন তালুকদার এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান।
বাংলা প্রেসক্লাব রাশিয়ার সভাপতি বারেক কায়সার ও সাধারণ সম্পাদক স্বরুপ দেব জানান, সংগঠনের সদস্যরা পারস্পরিক একতা বজায় রেখে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সৎ, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও সৃজনশীল সাংবাদিকতা চর্চা করবে। এছাড়া রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অটুট রাখতে কাজ করবে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
