২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তি দাবিতে বেলজিয়াম বিএনপির গণসাক্ষর

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণসাক্ষর কর্মসূচি করেছে বেলজিয়াম বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আলম হুসেন, বেলজিয়াম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2018, 03:49 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রাসেলসে এক প্রতিবাদ সভা থেকে এ গণসাক্ষর কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবুর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহমদ সাজা মিয়া।

তিনি বলেন, “বর্তমান সরকার চায় খালেদা জিয়াকে কারাগারে রেখে আবারও একতরফা ভোট করতে। আর সেজন্য রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে।”

সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু বলেন, “যারা গণতন্ত্রের শত্রু তারা খালেদা জিয়াকে শত্রু মনে করেন। কারণ তিনি স্বৈরাচারের বিরুদ্ধে লাড়াই করে দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে এনেছেন।”

সভায় আরও বক্তব্য দেন- আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলী নুর শামীম, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, সহ যুগ্ম সম্পাদক তাহশিক হক ওসমান, ধর্ম সম্পাদক আব্দুল বাতেন মার্টিন, সহ প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক আশিক উদ্দিন, বিএনপি নেতা সোহেল মিয়া, যুবদলের আহ্বায়ক কাজী রহিমুল বাবু, যুগ্ম আহ্বায়ক সাইফ উদ্দিন ইরানী ও যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসাইন ফরহাদ।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড হওয়ার পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!